সোমবার, ৩ আগস্ট, ২০২৬

আ‌মি সভ্যতার মত কথা ব‌লি

 আ‌মি সভ্যতার মত কথা ব‌লি

নিধুভূষণ দাস


আ‌মি সভ্যতার কথা ব‌লি 

আ‌মি সভ্যতার মত কথা ব‌লি

স্বাভা‌বিক মূল্য‌বে‌াধকে আ‌মি 

পিছন-হাঁটা ভা‌বি

আ‌মি জেন-‌জির প্র‌তি‌নি‌ধি।


আ‌মি শুধু আমার কথা শু‌নি

অন্য কথা ভিন্ন ভাষা ব‌লে উ‌ড়ি‌য়ে দিই

আ‌মি আমা‌কেই সেরার সেরা ম‌নে ক‌রি।


আ‌মি এম‌সি‌কিউ যু‌গের সেরা উপহার

আ‌মি আমার ভাষায় কথা ব‌লি

অন্য‌ শ্রে‌নি‌কে ব্রাত্য বি‌বেচনা ক‌রি।


গীতা,উপ‌নিষদ,রিপা‌ব্লিক,পো‌য়ে‌টিক্স

আমার সম্পদ নয়,আ‌মি ডি‌জিটাল প্রযু‌ক্তির

কা‌ছে ঠেকাই মাথা শ্রদ্ধায়,ভালবাসায়।


আ‌মি শুধু আমা‌কেই মা‌নি,আ‌মি বি‌দ্রোহী

কী‌বোর্ড আমার দেবী,থু‌ড়ি আ‌মিই 

আমার বিধাতা,আ‌মি আই‌ক‌নে‌াক্লাস্ট।


সাফ‌ল্যের গ‌র্বে আ‌মি রি‌মোট ক‌ন্ট্রোল

পরম মমতায় বু‌কে চে‌পে ধ‌রি।


আ‌মি ধরার সেরা সন্তান।