বুধবার, ১১ মে, ২০১৬

সুস্থিরের স্বপ্নভঙ্গ !

সুস্থিরের স্বপ্নভঙ্গ !
নিধুভূষণ দাস 
 
সুস্থির: 
কী গো প্রবীনদা,দিনমনিদা 
মুখ্যমন্ত্রী   হবেনতো ?
বড় আশা নিয়ে চেয়ে আছি 
দুশো ছাড়াবো বলে।  

আচ্ছা দাদা,শপথটা ব্রিগেড ময়দানে
হলে কেমন হয়?কথা দিচ্ছি 
মুর্শিদকুলির দেশটা আর নবান্নের বড় চেয়ারটা 
তুলে আনবো দিনমনিদার মন ভরাতে।  

আমি বর্তমান ,দিনমনিদা আমার ভবিষ্যত
মেডামকে বলে আমাকে তার পদতলে যদি দেন ঠাই 
বড় সাধ নবান্নে একটা আসন পাই যদি  
মানেনতো,আমি চৌধুরী গাজী। 

প্রবীনদা:
কবে যে তোর আক্কেল হবে কে জানে 
হিল্লিতে বাংলো দখল করে রাখা 
আর নবান্নে আসন পাওয়া এক জিনিস নয়রে বোকা 
তুই বেশ খোয়াব দেখতে পারিস,হিংসে
হয় তোকে দেখে,আমারতো ঘুমই গেছে উবে।
দুয়ে দুয়ে এক হয়ে গেছেরে,খোয়াবে পোলাও খাস 
ঘি কম দিবি কেনো?বুঝিসনা যে  
দিনমণি,হান্নান,তরুনাভরা সব গেছে ভোগে
 সুস্থির:
একি কথা কও তুমি দাদা,দাদাগো 
দেখি তবে কী বলে দাদা দিনমণি। 
 (প্রস্থান )

   
  

রবিবার, ৮ মে, ২০১৬

উনি কে ?

উনি কে ?

নিধুভূষণ দাস 
       
      রিপোর্টার :
'উনি কে ?'বলেছেন দলরাজ 
শুনে থ বাংলার সিরাজ 
পলাশীর পর মৌনী নবাব 
রাজার ইশারায়  পার্কসার্কাসে
ভূমধ্যসাগরীয় আঙ্গুর খেয়ে
 যেই বললেন ,"আসছি ফিরে দোহে"
ঝড়ের ইচর অমনি মাথায় পড়ল এসে। 
          কোরাস:
এমনই হয় ,ভোট বড় বালাই 
রাজার রাজ্যে ভোট এবার 
আরব সাগরের ধারে বলতেই হয় 
"Grapes are sour"
নয়তো বলবে সবাই 
"কমরেড ইচর ,রাউল কাস্ত্রোর নামের মাঝে 
'হু'  এলো কবে কেমন করে  !"

            রিপোর্টার :
বাংলার আকাশ প্রদীপ ভোট শেষে 
ফের  বললেন,"অপয়া ৩৫ বাদ ,ফিরছি ২০০ নিয়ে 
বুঝবে দিদিমনি কত ধানে কত চাল 
ধান চাষে লাভ নেই ,চাই গাড়ি চাষ ঝিঙ্গুরে 
আগের নবাব আগ বাড়িয়ে বেশি কাজ করে 
বারোটা বাজিয়েছিল,হিল্লির কাজীরা খুতখুতে বড্ড 
সে যাই হোক,গাড়ি গাছ লাগবই  ওখানে।"
            প্রদীপের গান:  
আয় দিদি দেখে যা, গাড়িসোনা গাছে গাছে 
আমাদের ঝিঙ্গুরে,যতনের বাহাদুরি দেখে যা। 





শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০১৫

আমি রাজা


     আমি  রাজা 
       নিধুভূষণ দাস 

 জবা গাছটা  মুড়ে দিলাম 
কষ্ট  হয়নি ,জানো  কেনো ?
চোখের জল শুকিয়ে গেছে 
কাঁদতে  গেছি ভুলে 
আমি এখন আমার সঙ্গে যুঝি 
যখন যারে সামনে পাই  মারি। 

মানুষ এখন মানুষ মারে 
ভয় দেখিয়ে শাসন করে 
প্রজার রক্তে স্নান করে 
মাদক বেচে অস্ত্র কেনে 
বিশ্ব জয়ের স্বপ্ন দেখে 
ধর্মের নামে মৃত্যু আনে। 

ত্রাসের দেশের রাজা আমি 
জেনো তোমরা বিশ্ববাসী।