বুধবার, ১৭ মে, ২০১৭

শুভরাত্রি,প্রিয়া


শুভরাত্রি,প্রিয়া 

নিধুভূষণ দাস 

কী !  প্রিয়া ...
কে বলেছে তোমাকে, অনু ...?
তুমি  জানো না ,
কথাও নয়  জানার 

কী করে ভুলবেন তিনি
তার  ভাই ছিল এক !

সুপ্রভাত,প্রিয়া 
না-জানায় আনন্দ অপার 
তবে জানা যায় 
ইচ্ছে  করলে 

আমি কে, সত্যি সত্যি ?
জানোনা তুমি 

চেষ্টাও করোনি জানার,অন্তত একবার,
তিনি  আছেন ,আমার মা 
বীথি এনেছেন সূর্যের তলে এই আলোতে, আমাকে 
ভাবো আমি শুধু তোমারি,তার কেউ নই 

তিনি কথা কন নির্জন পাহাড়ের  সাথে 
কান পেতে শোনেন নদীর কলধ্বনি 
শেখেন সুনামির বাণী 
অনুভব করেন বিদেহীর উপস্থিতি 

তিনি আমার মা , জানোনা তুমি 
জানবে কী করে ,থাক  সে কথা 

ধন্যবাদ সময়কে ,ছিলাম যখন একসাথে 
উপভোগ করেছি  দুজনে,করিনি ?
চলো এবার যার যার পথ ধরি 
সময় বয়ে গেলো ,শুভরাত্রি। 



রবিবার, ১ জানুয়ারি, ২০১৭

বর্ষবিদায়

বর্ষবিদায় 
নিধুভূষণ দাস 

ভালোই হলো ,আপদটা  চলে গেলো
আপদটা বন্ধু বটে ,ভুলিয়ে দিতে পারে
আমার সব অপকর্ম ,প্রয়োজন হয়না ধামাচাপার
আবার দেখাতে পারি নতুন মুখুশ
বলতে  পারি,'আমি তোমাদেরই লোক '

যা চলে যায় তা আর আসেনা ফিরে
মানুষের স্মৃতিশক্তি অতীব দুর্বল
তাই বলতে পারি 'আমি গঙ্গার মতো পবিত্র '
জানিনা গঙ্গায় কতটা দূষণ এখন। 

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

বিশ্বাসে মেলে কৃষ্ণ



বিশ্বাসে মেলে কৃষ্ণ
নিধুভূষণ দাস 


ওপারে  সার্জিক্যাল স্ট্রাইক,  জঙ্গি  শিবিরে
দুর্যোধনের হুঙ্কার ,'পাঠাচ্ছি শমন '
উজ্জীবিত জঙ্গি এপারে যুদ্ধ যুদ্ধ খেলে
হুরির দেশে  যায় । বিশ্বাসে মেলে
কৃষ্ণ ,তর্কে বহুদূর।

শীতলক্ষ্যায় এখনও বজরা চলে
বর্মির হাট থেকে ধান আনে  মহাজন                                
আনন্দে ভাটিয়ালি গায় মাঝি
বিশ্বাসে মেলে কৃষ্ণ ,তর্কে বহুদূর
নদীতে জল কৈ আগের  মতো।                                                    

কুরুক্ষেত্রের দুর্যোধন তাও পেয়েছিলো ঠাঁই
জলাশয়ের গভীরে ,এখন তো জলেও
দূষণ দুর্যোধনদের দুঃশাসনে।

 গুলিবিদ্ধ কত আদম-লাশ একাত্তুরে
পচেছিলো বুড়িগঙ্গার জলে
এখনও সীমারেরা জবাই করে
ভাই-বেরাদর, জেহাদের নামে
বিশ্বাসে মেলে কৃষ্ণ ,তর্কে বহুদূর।