রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

আমি সভাকবি মাত্র

আমি সভাকবি মাত্র
নিধুভূষণ দাস

আমার দেখা সবার দেখা নয়
আমি কী দেখি তা জাহির ক‌রা বোকামো বৈকি
আমার কথা সবার কথা নয় যে।

আমি অর্ফিউস নই যে,আমার সুরে পাথর গলে
আমি সক্রেটিস নই যে,আমার কথা সর্বজনগ্রাহ‍্য।
আমি সভাকবি, কিংবা প্রাসাদের গায়ক মাত্র।
তাও ভাবি আমার কথায় বিপ্লব সম্ভব।

ভাবি লোকে বোঝেনা,পৃষ্ঠপোষকের মনোরঞ্জন করাটা অনেক বেশি জরুরি, কারণ আমি সভাকবি।

সোমবার, ২৭ আগস্ট, ২০১৮

আমার যোগবিয়োগ নাই

আমার যোগবিয়োগ নাই
নিধুভূষণ দাস

তরা অ কছ,আমি পাগল।
হ,পাগল ত বটেই, অন্তত তদের
মত চালাক ত না যে,ব‍্যাপারিদের
সব কতায় হ হ করমু।

আমি ত মুচকি হাইসা আকাশ পানে
তাকাইয়া থাহি,তরা ভাবছ বেয়াদপি।
কে কি ভাবলি মাথা ঘামাইনা
চাল নাই চুলা নাই,কিয়ের তবে ভাবনা
আমার যোগ অ নাই বিয়োগ অ নাই
আমি এই আছি এই নাই,ভয় পামু কেন?

আমি পাগল তরা চালাক
এইডাই ত আসল কতা।

শুক্রবার, ২৪ আগস্ট, ২০১৮

বুদ্ধি ব‍্যাপারির কামাই

বুদ্ধি ব‍্যাপারির কামাই
নিধুভৃষণ দাস

আচ্ছা ভাই, বামপন্থা কোনটা?

“তুই ভাই,এক্কেবারে বোকা,
এইডা একটা প্রশ্ন ?বাম মানে ডান না।
ফালতু বিষয় নিয়া ভাবিসনা তো।
রাজনীতি ব‍্যাপারি,বুদ্ধি ব‍্যাপারি এনিয়া
ব‍্যবসা কইরা খায়।তর ত ব‍্যাটা
গায়েগতরে খাইট‍্যা বাঁচতে অয়।
ছাড় অইসব ডানবাম,চিটিংবাজি ভাবনা।”

ঠিক কইছস দোস্ত,এই জন‍্যইতো তরে জিগাইলাম।