শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

অভীপ্সাহীন ৭৩ বছ‌র

 অভীপ্সাহীন ৭৩ বছ‌র

নিধুভূষণ দাস


৭৩ বছর পূর্ণ হ‌লো তাও‌ শিশুর মত অসহায়,

জা‌নিনা কোথায় কিভাবে গে‌লে মিল‌বে

প্রজ্ঞার ঠিকানা।‌ মিথ্যার কা‌ছে আত্মসমর্পণ

কর‌তে কর‌তে কতবার ল‌ক্ষ্যের কথা ভু‌লে গে‌ছি!


৭৩ বছর ‌নেহাৎ কম সময় নয়,নি‌জে‌কে

বু‌দ্ধিমান ভে‌বে ভে‌বে মিথ্যা‌কে লালন ক‌রে‌ছি

এখনও অভ্যাস বদলায়‌নি আত্মপ্রবঞ্চনার

ব্যর্থও হ‌তে পা‌রি‌নি,পু‌রো অর্থহীন অ‌ন্বেষায়।


এতগু‌লি বছর পে‌রি‌য়ে এলাম,তাও

অভীপ্সাই ঠিক কর‌তে পা‌রি‌নি জীব‌নের।