রবিবার, ১৩ জুলাই, ২০১৪



তুমি তোমার 

নিধুভূষণ  দাস 


পথের  বন্ধু ,পথিক  তুমি
কারো বন্ধু নও,পথ ছাড়া
কেউ  নয় আপন তোমার
যে তোমাকে আপন ভাবে সে  আসলে পর।

বিরহ সে তোমার নয়
দৃষ্টি তাই   অবিচল
অদৃশ্যেই চোখ  তোমার, দৃশ্যমানে নয়
ওই ছেলেটির ভুল, বোঝেনি তোমার  পরিচয়।

তুমি তোমার ,আর কারো নও। 

বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০১৪

আমার  মা 

নিধুভূষণ দাস 

চেনো  তুমি  মাকে আমার ?
না তো ,কে  তিনি ?
খুঁজে দেখো ,পাবে হিমালয়ে
আছেন তিনি আমলারেমে
বন-ভিলায়,নিবিড়  ছায়ায়।

একা একা  আছেন তিনি নিজের মতন
উপনিষদের  ঋষিরা যেমন  ধ্যানমগ্ন
তপোবনের  সবুজ ছায়ায়
তেমনই সাধনায় আলোকিত মা আমার
নিজেকে হারিয়েছেন বসুধায়।

অভিমানিনী  যাবেননা ফিরে অতীতে
আনন্দময়ী তিনি আত্মানুসন্ধানে। 

বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০১৪



তাকাও নদীটির দিকে 

নিধুভুষণ দাস 

নদী বললো  যাবো  সাগরে
পাহাড় বললো দিবো জল অবিরাম
পর্বত -কন্যা তাই ছিলো বেগবান

বরফ আজও আছে পাহাড় চূড়ায়
তার জল আজও বয় ,অন্যধারায়
পার্বতীর  তাই নেই সেই উচ্ছ্বল প্রাণ

এমন হতেই পারে ,তাকাও
জলহীন নদীটির দিকে ,ভাবো
তার কথা যে রাখেনি  কথা

জীবন  এমনই ,মিথ্যে হয় ভালোবাসা
তাকাও,দ্যাখো নিষ্ফল  নদীটিরও আশা