বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০১৪




ফিরে আসি  নরকে 

নিধুভূষণ দাস 




উফ ! পারা যায়না আর
কংক্রীটের জঙ্গলে আগুনের উত্তাপ
হোকনা এসি গাড়ি
কতক্ষণ থাকা যায় হয়ে বাক্সবন্দী।

ইচ্ছে হয় যাই উদ্যানে কিংবা
নিদেনপক্ষে কোনো গাছের ছায়ায়
উপায় নেই ,রাস্তায় বেরুলেই
যানজটে হতে হয় নাজেহাল।

মন করে ছটফট
অরণ্যে ,পাহাড়ে আর  সাগরে ছুটে যাই
কিন্তু পিছু টানে অভ্যস্ত  নগর জীবন
নরকেই ফিরে আসি তাই। 

বুধবার, ১৬ জুলাই, ২০১৪


লীন হবো ওদের অভিন্ন শরীরে 


নিধুভূষণ দাস 




পাহাড় তোমাকে ডাকে
নদী বলে 'আয় কাছে '
সাগরের ঢেউ কয়
'চ ড়  আমার চূড়ায়'

নিসর্গ-কন্যা  তুমি
এরা সবাই আপন তোমার
কাকে রেখে কাকে নেবে
ভাবি মনে মনে।

তুমি বলো ,'আমি আছি সবার মাঝে
 যেদিন চলে যাবো তোমাদের ছেড়ে
  ওরাই আমি হবো জেনো
লীন হয়ে ওদের অভিন্ন শরীরে। '

মঙ্গলবার, ১৫ জুলাই, ২০১৪

 দুফোঁটা  নোনা


নিধুভূষণ দাস 




আমার দুফোঁটা  নোনা পড়লো  সাগরে 
তাতে একটুও ফোলেনি  জলধি 
তা হওয়ারও নয় জানি 

 সাগর ঠিকই  বহমান রবে 
চলে যাবো  আমি 
তাতে কমবেনা তার একবিন্দু  জলও 

আসবে অনেক মানুষ  এই বালুকাবেলায় 
তারার সঙ্গী আমি তখন 
দেখবো  তাদের  বসে নিরালায়।