শনিবার, ১০ জানুয়ারি, ২০১৫

প্রয়োজনে মিলন

প্রয়োজনে মিলন 

নিধুভূষণ দাস 




যে যা বলে বলুক
আমি আমার মতো
আমার স্বপ্ন নিয়ে আমি বেশ আছি একা
আমার চেতনা আমাকে চালায়
আবেগে নয়,প্রয়োজনে
ওকে ,ওদের  কাছে ডাকি
লীন হই অন্যের আলিঙ্গনে।

ওরা আমার কেউ নয় ,না স্বজন ,না প্রিযবর
নেহাতই প্রয়োজনে মিলিত হই বারবার
যে যা বলে বলুক
আমি জানি আমার প্রয়োজন। 

শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫

সুখ-অসুখ



সুখ-অসুখ 

নিধুভূষণ দাস 


ওরা বলে সব ভালো ,খাওয়াপরা ,জীবনযাপন
কোথাও  নেই সমস্যা  কোনো।

বাহ্  বেশ !তাহলে ভালোই আছো  তোমরা
দেশটা স্বর্গ বানিয়ে,দেবে একটু হিস্যা এই  সুখের ?

দিতে পারি যদি হও আমাদেরই মতো অনুগত ভৃত্য
প্রশ্ন নয় কোনো ,হুজুরের গুনকীর্তন শুধু।

কাজ নেই এই সুখে ,ভালো আছি অসুখে-বিসুখে
আকাশের পাখিরা দেখো ঢের সুখে আছে।

শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

দেবদাসীর বিলাপ





দেবদাসীর বিলাপ 

নিধুভূষণ দাস 




যে তোমাকে বলেছিলো দেবে ঈশ্বর প্রাপ্তির  সুখ
আজ তাকে সোজা  বলো
 তফাত  বিস্তর তোমাতে আমাতে
তুমি যারে সুখ ভাবো সে আমার অসুখ
দেবদাসীর  কি সুখের জীবন ?

আমি তো  চাইনি  হতে
 ভন্ড সাধকের ভোগ্যপণ্য
তুমি তো  বলেছিলে দেখাবে
ইশ্বর সাধনার পথ
হায় ভগবান এই কী দেবালয় !

তোমার লালসায় হারালাম সব
আমি তো চাইনি অপ্সরার জীবন।